Touch Bangladesh
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক

বান্দরবানের লামা পৌরসভার মাছ বাজারসংলগ্ন কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে বাজারে অধিকাংশ সবজির খুচরা মূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে ক্রেতা সাধারণের চাহিদা পূরণ এবং বাজারের স্বাভাবিক বেচাকেনা বজায় রাখতে সুবিধা হচ্ছে বলে তাঁদের অভিমত।

শনিবার (৩১ অক্টোবর) লামা পৌরসভার মাছ বাজারসংলগ্ন কাঁচাবাজার সরেজমিনে পরিদর্শনকালে বিভিন্ন সবজির দোকান ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির উপস্থিতি বাড়ছে। এ সময় একাধিক দোকানদারের সঙ্গে কথা বলে বিভিন্ন পণ্যের খুচরা বিক্রয়মূল্য সংগ্রহ করা হয় এবং বাজার পরিস্থিতির ভিডিওচিত্র ধারণ করা হয়।

দোকানদারদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর শনিবার বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, আলু ২০ টাকা, বরবটি ২০ টাকা, বেগুন ৪০ টাকা, মুলা ৪০ টাকা, গাজর ১৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং ধনেপাতা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা ও লাউ ২০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর ক্ষেত্রে ছোট আকারের চারটি ১৫ টাকা এবং বড় আকারের দুটি ২৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

বাজারের কয়েকজন বিক্রেতা জানান, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে পণ্যের প্রাপ্যতা বেড়েছে। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সবজি সরবরাহ করা সহজ হচ্ছে। সরবরাহ স্বাভাবিক থাকায় অধিকাংশ পণ্যের দামেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না।
তবে বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন ক্রেতারা।

তাঁদের মতে, বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকি প্রয়োজন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।