Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

রোনালদোকে রাজকীয় বিদায় দিতে চায় পর্তুগাল

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৫, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশের ফুটবলে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই মহাতারকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান দলটির অধিনায়ক ও সৌদি ক্লাব আল নাসরের তারকা ফুটবলার রোনালদো। তার এই ঘোষণার পরপরই আবেগঘন বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

বিবৃতিতে সংস্থাটি জানায়, জাতীয় দল থেকে চূড়ান্ত বিদায়ের ঘোষণা দেওয়া তাদের চিরন্তন অধিনায়ক রোনালদোর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে। দেশের জার্সিতে তার অবদানের যথাযথ স্বীকৃতি দিতে প্রকাশ্যে সম্মান জানানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

পর্তুগালের হয়ে রোনালদোর অর্জনও অসাধারণ। জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচ খেলে করেছেন ১৪৬ গোল। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

ফেডারেশনের বিবৃতিতে রোনালদোর নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রমের বিশেষ প্রশংসা করা হয়েছে। সংস্থাটির মতে, তিনি শুধু একজন অসাধারণ ফুটবলার নন, বরং অনুপ্রেরণাদায়ী নেতা এবং পর্তুগাল জাতীয় দলের চেতনার অন্যতম প্রতীক।

বিশ্ব ফুটবলে পর্তুগালের মর্যাদা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের অসংখ্য খেলোয়াড়কে স্বপ্ন দেখিয়েছেন রোনালদো। তার পথ অনুসরণ করেই অনেক তরুণ ফুটবলার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে উল্লেখ করেছে ফেডারেশন।

তবে কেবল আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে রোনালদোকে বিদায় জানাতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা করছে তারা। এ আয়োজন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

ফেডারেশনের প্রত্যাশা, এই আয়োজনে পর্তুগালের সমর্থকসহ পুরো দেশ একসঙ্গে তাদের প্রিয় অধিনায়কের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর সুযোগ পাবে।

বিবৃতির শেষাংশে রোনালদোর উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন বলেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক। এই জায়গা সব সময়ই আপনার ঘর হয়ে থাকবে।’

একই সঙ্গে রোনালদোর বহুল আলোচিত ১ হাজার গোলের লক্ষ্যের প্রতিও শুভকামনা জানিয়েছে সংস্থাটি।

সূত্র: গোল ডটকম।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।