Touch Bangladesh
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৭ নভেম্বরের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৭, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ময়মনসিংহ : ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

শনিবার (৭ নভেম্বর) সকালে গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে দিনটির চেতনা এখনো প্রাসঙ্গিক।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে রেখে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

আক্তারুজ্জামান বাচ্চুর ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সরকারের সময়ে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এ ছাড়া নারীশিক্ষার প্রসার, শিক্ষা খাতে উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এ ছাড়া বিএনপি নেতা শেখ মো. ইসহাক, মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।