Touch Bangladesh
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মরিনিয়োর সিদ্ধান্তে রিয়ালে বিপাকে ভিনিসিয়ুস!

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৭, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব, লাল কার্ড এবং চার ম্যাচের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এর মধ্যে তাকে ছাড়াই দল টানা তিনটি লিগ ম্যাচ জেতায় একাদশে নিজের জায়গা ফিরে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (৭ নভেম্বর)। আগামী ২১ নভেম্বর লা লিগার ম্যাচ দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে। তবে দলে ফিরলেই যে শুরুর একাদশে জায়গা পাবেন, এমন নিশ্চয়তা দিচ্ছেন না কোচ হোসে মরিনিয়ো।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।

তার অনুপস্থিতিতে দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

এই সময় ভিনিসিয়ুসের জায়গায় খেলার সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইয়ান দিওমান্দে। শেষ ছয় ম্যাচে চার গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন তিনি। ফলে মূল একাদশে জায়গা ধরে রাখার দাবি আরও জোরালো হয়েছে তার।

ভিনিসিয়ুসের সামর্থ্য নিয়ে প্রশ্ন না তুললেও দলের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মরিনিয়ো।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, দলের স্বার্থই তার কাছে সবার আগে। কোনো একজন খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে দলের ক্ষতি করতে চান না তিনি। ভিনিসিয়ুস যখন পুরোপুরি ছন্দে ফিরবেন এবং খেলার জন্য প্রস্তুত হবেন, তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মরিনিয়ো আরও বলেন, খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে চান তিনি। ভালো খেলোয়াড়রাও কখনো কখনো খারাপ সময়ের মধ্য দিয়ে যান। তবে তাদের আবারও স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ থাকে। এ ক্ষেত্রে সতীর্থদের সমর্থনও গুরুত্বপূর্ণ।

এর আগে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন ভিনিসিয়ুস। তবে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। ম্যাচে জুড বেলিংহাম ২-২ গোলে সমতা ফেরানোর কিছুক্ষণ পরই ভিনিসিয়ুসকে তুলে নেন মরিনিয়ো। পরে বদলি হিসেবে নামা ফেদেরিকো ভালভার্দের যোগ করা সময়ের গোলে জয় নিশ্চিত করে রিয়াল।

সব মিলিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ভিনিসিয়ুসকে একাদশে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। তার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের পুরোনো ছন্দ ফিরে পাওয়া।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।