![]()
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া শেয়ার না করা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: লুৎফর সিকদার
গো
পালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে বুধবার (২৫ নভেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতায়’ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনার মূল বিষয়
🔹 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ।
🔹 গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করার বিষয়ে সচেতনতা।
🔹 সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।
বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ
মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গুজব প্রতিরোধে সচেতনতার আহ্বান
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করা, অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
টাচ প্রোভাইডার
