Touch Bangladesh
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এমপিপুত্রকে বিএনপির শোকজ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৯, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সারাবাংলার চিত্র – দলীয় শোকজ

নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে এমপিপুত্রকে বিএনপির শোকজ

নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাঁদের সরকারি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাঁদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে যেসব অভিযোগ

🔹 দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগ করা হয়েছে।

🔹 নিজের মিছিল-সমাবেশে তাঁদের গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

🔹 এসব কর্মকাণ্ডের কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা উপেক্ষিত হচ্ছেন এবং বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়।

গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে নোটিশটি দেওয়া হয়। শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে শোকজ নোটিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আবুল কাউসার আশা। তিনি জানান, নোটিশের লিখিত জবাবও দিয়েছেন।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

নোটিশে যাঁদের নাম উল্লেখ

নোটিশে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন ছবি তাঁর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দলের সাংগঠনিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

অভিযোগের জবাবে যা বললেন আশা

অভিযোগের জবাবে আবুল কাউসার আশা বলেন, আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর দাবি, আক্তার কখনো নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। হাবিবুর রহমান বিএনপির কর্মী এবং বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলেও জানান তিনি।

আইয়ুব মেম্বার প্রসঙ্গে আশা বলেন, তিনি ধামগড় ইউনিয়নের একজন মেম্বার। আগে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আবুল কাউসার আশা আরও দাবি করেন, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং অর্থের বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি ওই ব্যক্তিদের বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তও চান তিনি।

টাচ প্রোভাইডার

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।