Touch Bangladesh
ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. টাচ বাংলাদেশ সংবাদ
  5. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  6. নতুন কর্মের খোঁজে
  7. নিত্যদিনের জীবন
  8. বিশেষ সংবাদ সমূহ
  9. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  10. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  11. শিক্ষার আলোর প্রস্তাব
  12. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  13. সাম্প্রতিক বিশ্ব
  14. সারাবাংলার চিত্র
  15. সুস্থ স্বাস্থ্যের তথ্য
আলোচিত সপ্তাহের খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
April 27, 2026 1:48 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম।

১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। টপ অর্ডারের ব্যর্থতায় পড়ে যায় ভীষণ চাপে।

তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরের ৮ ওভারে ১১২ রান তুলে ১২ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। ৫.৩ ওভারে ১৬ বলে ১৭ করে সাইফ আউট হলে ভাঙে জুটি। তিনে নামেন লিটন দাস।

কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির শিকার তিনি। শুরু থেকে ব্যাট করা তানজিদ তামিমও সুবিধা করতে পারেননি (২৫ বলে ২০)।

প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। এরপরই হৃদয় আর ইমন মিলে খেলার চেহারা পাল্টে দেন। তাদের জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। ইমন আউট হন ১৪ বলে ২৮ করে।

তবে তার অভাব বুঝতে দেননি শামীম। হৃদয়ের সাথে শামীমের জুটি থেকে আসে ২১ বলে অবিচ্ছেদ্য ৪৯ রান। শামীম অপরাজিত থাকেন ১৩ বলে ৩১ রানে, ২৭ বলে ৫১ রান করেন হৃদয়।

এর আগে বল হাতে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে রান আউট হয়ে রবিনসন (০) ফিরলেও পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করে কিউইরা।

ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। যদিও এরপর আর ইনিংস বড় হয়নি। তাদের আর এগোতে দেননি রিশাদ হোসেন।

৯.৪ ওভারে দলীয় ৯৯ রানে ক্লেভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ২৮ বলে ৫১ করে এলবিডব্লু হয়ে ফেরেন ক্লেভার। আর পরের ওভারে এসে ৩৭ বলে ৫১ করা ক্লার্ককে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান রিশাদ।

পরপর দুই থিতু হয়ে যাওয়া ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। সেই চাপ ধরে রেখে দ্রুত আরো ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তানজিম সাকিবের শিকার হন জ্যাকব (১)। শেখ মেহেদী ফেরান ডিন ফক্সক্রফ্টকে (৩)।

১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলির ব্যাটেই দেড় শ’ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । ২৭ বলে ৩৯ রান করেন কেলি। জশ ক্লার্কসন ১৪ বলে যোগ করেন ২৭* রান।

অন্যদিকে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে রিপন মণ্ডলের। তবে ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তরুণ এই পেসার।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।