Touch Bangladesh
ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

শিল্পাঞ্চলে গ্যাসের হাহাকার: উৎপাদনে বড় ধস

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ৫, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

তীব্র গ্যাস-সংকটের মুখে পড়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলগুলো। গ্যাসের কাঙ্ক্ষিত চাপ না থাকায় কারখানা চালু রাখতে ব্যর্থ হয়ে কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করেছে। বন্ধ হয়ে গেছে অন্তত ১৭টি তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ডাইং (রং) সেকশন। উৎপাদনে ধস নামায় কারখানাগুলোতে অতিরিক্ত ছুটি দিয়ে শ্রমিকদের বাড়ি পাঠানোর খবর পাওয়া গেছে।

গাজীপুরের কোনাবাড়ী জেলখানা রোড এলাকার ফুয়াদ স্পিনিং মিলস গ্যাসের চরম সংকটের কারণে সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাসের প্রেসার ১০ শতাংশের নিচে নেমে আসায় প্রতিদিন বিশাল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।

শিল্পাঞ্চলগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানায় উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। শিল্পমালিক ও উদ্যোক্তারা সতর্ক করে বলেছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে উৎপাদন বন্ধের পাশাপাশি শিল্প খাতে বড় ধরনের শ্রমিক ছাঁটাইয়ের ঝুঁকি তৈরি হবে।

পরিস্থিতি বিবেচনায় অনেক কারখানা ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের ছুটির সাথে মিলিয়ে বাড়তি এক থেকে দুই দিনের বাড়তি ছুটি ঘোষণা করায় ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে বাসস্ট্যান্ডগুলোতে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে।

পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীতে এলএনজি (LNG) রূপান্তরের দুটি ভাসমান টার্মিনালের মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালে গত ২১ জুলাই একটি অনাকাঙ্ক্ষিত অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে টার্মিনালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে সরবরাহ ব্যবস্থায় ধস নামে।

যদিও সামিট গ্রুপের অপর টার্মিনালটি বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে চলেছে, তবুও এটি দিয়ে চাহিদার ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, এক্সিলারেট এনার্জির দুটি বয়লারের একটি অক্ষত ছিল। কারিগরি সমস্যা এবং ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই অক্ষত বয়লারটি থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি আগামী ১০ আগস্টের মধ্যে সম্পূর্ণ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নির্ধারণ করেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।