আজ রোববার, ২৫ অক্টোবর ২০২৫ ● ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৬১ – টরন্টো স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়।
১৮৬৮ – ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আলেক্সি গর্নোস্তায়েভের নকশা করা উসপেনস্কি ক্যাথেড্রাল উদ্বোধন করা হয়।
১৮৭৫ – পিয়োতর ইলিচ চাইকোভস্কির পিয়ানো কনসার্টো নং ১ বোস্টনে প্রথম পরিবেশিত হয়।
১৯১১ – শিনহাই বিপ্লব গুয়াংজুতে ছড়িয়ে পড়ে, যেখানে কিং রাজবংশের জেনারেল ফেংশান চীনা হত্যা কর্পসের হাতে নিহত হন।
১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
১৯২০ – ইংল্যান্ডের ব্রিক্সটন কারাগারে ৭৪ দিন অনশনের পর শিন ফেইনের কর্কের লর্ড মেয়র টেরেন্স ম্যাকসুইনি মৃত্যুবরণ করেন।
১৯২৪ – জিনোভিয়েভ পত্র ডেইলি মেইলে প্রকাশিত হয়।
১৯২৭ – ইতালীয় বিলাসবহুল জাহাজ এসএস প্রিন্সিপেসা মাফালদা ব্রাজিলের উপকূলে ডুবে যায়, ৩১৪ জন নিহত হয়।
১৯৩২ – জর্জ ল্যান্সবারি বিরোধী দলীয় ব্রিটিশ লেবার পার্টির নেতা হন।
১৯৩৬ – ইতালি-জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষশক্তি গড়ে ওঠে।
১৯৪০ – বেঞ্জামিন ও. ডেভিস সিনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রথম আফ্রিকান-আমেরিকান জেনারেল হিসেবে মনোনীত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাইনরিখ হিমলার এডেলভাইস জলদস্যুদের বিরুদ্ধে দমন অভিযানের নির্দেশ দেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন সাবমেরিন ইউএসএস ট্যাং নিজের ত্রুটিপূর্ণ টর্পেডোর আঘাতে ডুবে যায়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লেইতে উপসাগরের যুদ্ধে জাপান সাম্রাজ্যের নৌবাহিনীর যুদ্ধে জয়ের চূড়ান্ত প্রচেষ্টা চরমে পৌঁছায়।
১৯৪৫ – চিয়াং কাই-শেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৪৯ – তাইওয়ান প্রণালীতে গুনিংতৌর যুদ্ধ শুরু হয়।
১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৬২ – কিউবান ক্ষেপণাস্ত্র সংকট: অ্যাডলাই স্টিভেনসন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কিউবায় সোভিয়েত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গোয়েন্দা ছবি প্রদর্শন করেন।
১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৮ – ফেয়ারচাইল্ড এফ-২৭ বিমান নিউ হ্যাম্পশায়ারের মুজ মাউন্টেনে বিধ্বস্ত হয়, ৩২ জন নিহত হয়।
১৯৬৮ – সয়ুজ ২ উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ – ইংল্যান্ডের কভেন্ট্রি শহরে প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭১ – পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
১৯৭১ – গণচীন জাতিসংঘে চীন প্রজাতন্ত্রের স্থলাভিষিক্ত হয়।
১৯৯৪ – ভারতের বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
১৯৯৫ – ইলিনয়ের ফক্স রিভার গ্রোভে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল বাসকে ধাক্কা দেয়, ৭ জন শিক্ষার্থী নিহত হয়।
১৯৯৭ – গৃহযুদ্ধের পর দেনি সাসু-ঙ্গেসো নিজেকে কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ঘোষণা করেন।
১৯৯৯ – সাউথ ডাকোটার মিনায় লিয়ারজেট ৩৫ বিধ্বস্ত হয়, পিজিএ গলফার পেইন স্টুয়ার্ট সহ ৬ জন নিহত হয়।
২০০১ – মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি প্রকাশ করে।
২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
২০১০ – ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ৪০০ জন নিহত হয়।
২০২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনের লুইস্টনে বন্দুকধারীর হামলায় ১৮ জন নিহত ও ১৩ জন আহত হয়।
আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৮০৬ - ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮১১ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
১৮৮১ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার।
১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।
১৮৮২ - আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন।
১৮৮৯ - আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৯১ - কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী।
১৯০২ - স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।
১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।
১৯২৪ - বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯২৫ - তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯২৯ - অনিল চট্টোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৩ - সন্দীপন চট্টোপাধ্যায়,খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৩৭ - উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৫ - অপর্ণা সেন, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং পরিচালিকা
১৯৪৭ - কবি মাহাবুব সাদিক।
১৯৫৮ - ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৫ - নবনীত নিশান, ভারতীয় অভিনেত্রী
১৯৬৯ - ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল।
১৯৮৪ - আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।
১৯৮৭ - উমেশ যাদব, ভারতীয় ক্রিকেটার
১৯৮৯ - নেহা সাক্সেনা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
১৯৯৩ - আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।
১৯৯৪ - জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
১৪৫৯ - খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার।
১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।
১৯৩৪ - ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৭৩ - শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা।
১৯৭৫ - রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।
১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০১১ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।
২০১৫ - পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা।