
ফ্রিস্ট ব্লাস্ট কর্পোরেট ক্রিকেট সিজন ৩-এ অধিনায়ক শেহজাদ আকবর শোভনের দায়িত্বশীল ও দৃষ্টিনন্দন অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করে ২৩১ রানের পাহাড় গড়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। শুক্রবার (৩০ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবের (ডিপিসিসি) বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে বসুন্ধরা। পরবর্তীতে আন্টু ও সুমন আহমেদের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহ নিশ্চিত করে দলটি।
ওপেনার মেহরাব ২৭ রান করে বিদায় নেওয়ার পর ইনিংসের হাল ধরেন বসুন্ধরা স্ট্রাইকার্সের অধিনায়ক শেহজাদ আকবর শোভন। তিনি একপ্রান্ত আগলে রেখে দারুণ স্ট্রাইক রোটেটে ৫২ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৩টি চমৎকার ছক্কার মার। তাঁর এই দূরদর্শী ব্যাটিংয়ের কারণে বসুন্ধরা স্ট্রাইকার্স বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার শক্ত প্ল্যাটফর্ম পায়।
শেহজাদের তৈরি করা শক্ত ভিতের ওপর ভর করে শেষ ওভারগুলোতে তাণ্ডব চালান দুই লোয়ার অর্ডার ব্যাটার আন্টু ও সুমন আহমেদ। আন্টু মাত্র ১৯ বলের মুখোমুখি হয়ে ৩টি চার ও ৬টি সুবিশাল ছক্কায় ৫৫ রান তুলে আউট হন। অন্যদিকে সুমন আহমেদ শেষ দিকে ডিপিসিসির বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন; মাত্র ১২ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪৩ রানের এক অবিশ্বাস্য ইনিংস উপহার দেন। এছাড়া তাপস ঘোষ ২ বলে অপরাজিত ৭ রান যোগ করলে সংগ্রহ ২৩১ ছোঁয়।
ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবের (ডিপিসিসি) বোলারদের ওপর দিয়ে বড় ধরণের ঝড় বয়ে গেলেও দলের পক্ষে সবচেয়ে কার্যকর বোলিং করেন মিথুন। তিনি ৩৪ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া রাশেদ আলম, জিশান, ড্যানিশ এবং রকি ১টি করে উইকেট নেন। ম্যাচ জিততে হলে ২০ ওভারে ২৩২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে হবে ঢাকা প্লেয়ার্স ক্রিকেট ক্লাবকে।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| টুর্নামেন্টের নাম | ফ্রস্ট ব্লাস্ট কর্পোরেট ক্রিকেট সিজন ৩ |
| ম্যাচ ও ভেন্যু | আনভির ক্রিকেট স্টেডিয়াম, এবিজি স্পোর্টস সিউি |
| বসুন্ধরা স্ট্রাইকার্সের সংগ্রহ | ২৩১/৭ (২০ ওভার) |
| সেরা ব্যাটারগণ | শেহজাদ আকবর শোভন (৭৭* off ৫২), আন্টু (৫৫ off ১৯), সুমন আহমেদ (৪৩* off ১২) |
| ডিপিসিসির সফল বোলার | মিথুন (৩/৩৪) |
| ডিপিসিসির জয়ের লক্ষ্য | ২৩২ রান (২০ ওভারে) |