Touch Bangladesh
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নুরে আলম হত্যা: প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৪, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন পর পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজাপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম মঠবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। পরে শাহজাহানকে রাজাপুর থানায় নেওয়া হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালায় তার মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এ মামলায় শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

শাহজাহান রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় শাহজাহানের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় এক পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।