নারী অর্ধেক আকাশ ধরে আছে।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
অর্ধেক জনগোষ্ঠী নারীকে সম্পৃক্ত না করলে সামগ্রিক উন্নয়ন ও ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
বাংলাদেশ ঐক্য পার্টি (বিওপি)
৬ নভেম্বর ২০২৬ ইং, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ ঐক্য পার্টির (বিওপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন—
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” অন্যদিকে মাও সেতুং বলেছেন, “নারী অর্ধেক আকাশ ধরে আছে।” এসব বক্তব্যের মূল তাৎপর্য হলো—সমাজ, পরিবার ও রাষ্ট্র পরিচালনায় নারী-পুরুষ উভয়ের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে যথাযথভাবে সম্পৃক্ত না করলে সামগ্রিক উন্নয়ন ও ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
বাংলাদেশ ঐক্য পার্টি ৫ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নারীদের নেতৃত্বে সম্পৃক্তকরণ, ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে। এ বিষয়ে প্রত্যাশিত সাড়া না পাওয়া সত্ত্বেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে নারীদের দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে সভায় দলের নারী নেতৃত্ব বিকাশের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়:
১। ৯ এপ্রিল ২০২১: বিওপির ৬ষ্ঠ সভা নারী নেত্রী তাসলিমা আহমেদ লিমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২। ৪ জুন ২০২১: দলের ১১তম সভায় তাঁকে দলের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকেও বিওপিতে দায়িত্ব পালনের সুযোগ থাকলেও তিনি পরবর্তীতে পদত্যাগপত্র দিয়ে পূর্ববর্তী দলে ফিরে যান। এরপর আগ্রহী নারী প্রার্থী না পাওয়ায় উক্ত পদে পুরুষ সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন।
৩। ৩ এপ্রিল ২০২৬: জিন্নাত আরা ইফা মহাসচিবের দায়িত্ব পালনে সম্মত হলে তাঁকে উক্ত দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করায় পূর্বে দায়িত্ব পালনকারী রাজীব চক্রবর্তীকে পুনরায় মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।
৪। ২২ অক্টোবর ২০২৬: নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করায় তাহসিন ইবনাত জেবাকে দলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।