বাংলাদেশের লিড
বাংলাদেশের ১ম ইনিংস: ১০৯ ওভারে ৩৭৪/৯
পেসার হাসান মাহমুদ যখন উইকেটে আসেন, তখনো ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১৭৭ রানে। সেই ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল না। বাংলাদেশের এখন পর্যন্ত লিড ১৮ রানের। কারণ আপনি জানেনই—হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি। হদয় এখন ২৩৬ রানে অপরাজিত।
রেকর্ড...
মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হৃদয়।
হৃদয়ের রান এখন ২২৩। এর আগে মুশফিকের ছিল ২১৯। বাংলাদেশের রানও এখন ৩৫৬। প্রথম ইনিংসে লিড পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন হৃদয়ের।
হৃদয়ের ডাবল সেঞ্চুরি
বাংলাদেশ ১ম ইনিংস: ১০১ ওভারে ৩৪০/৮
অবিশ্বাস্য! ডাবল সেঞ্চুরি পেলেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল করলেন এই ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে এই ঘটনা এবারই প্রথম। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। এর আগে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় তাঁর বেশিরভাগ রানই করেছেন লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে। এই ইনিংসে সর্বশেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মিরাজ। এরপর এখন পর্যন্ত ১৩১ রান করেছেন হৃদয়।