Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৯৯ শতাংশ সম্পদ দান করবেন জাকারবার্গ

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৯, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী ডা. প্রিসিলা চ্যান তাদের বিপুল সম্পদের ৯৯ শতাংশ জনকল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। নিজেদের তিন মেয়ের জন্য পুরো সম্পদ রেখে যাওয়ার পরিবর্তে জীবদ্দশায়ই মেটার অধিকাংশ শেয়ার দাতব্য কাজে ব্যয় করতে চান তারা।

জাকারবার্গ ও প্রিসিলা ২০১৫ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান ম্যাক্সিমার জন্মের পর এ ঘোষণা দেন। ‘এ লেটার টু ম্যাক্স’ শিরোনামে মেয়েকে লেখা এক খোলা চিঠিতে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর তারা গড়ে তোলেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ (সিজেডআই)। মানবিক সম্ভাবনার বিকাশ এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এই সংস্থা। শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

খোলা চিঠিতে জাকারবার্গ ও প্রিসিলা লিখেছিলেন, ভবিষ্যৎ প্রজন্মের সব শিশুর প্রতি তাদের নৈতিক দায়িত্ব রয়েছে। শুধু নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করাই নয়, বরং আগামী দিনের সব শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চান তারা।

২০১৫ সালে এই ৯৯ শতাংশ শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলার। সময়ের সঙ্গে মেটার শেয়ারের মূল্য এবং জাকারবার্গের সম্পদ বেড়ে যাওয়ায় সেই অঙ্কও অনেক বেড়েছে।

প্রিসিলা চ্যান ২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের সম্পদ জনকল্যাণে ব্যয়ের আলোচনা শুরু হয়েছিল আরও আগে, ২০০৫ সালে। তখন ফেসবুক বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা দেখাতে শুরু করে। প্রিসিলা বলেন, জনসেবার প্রতি তার আগ্রহ ও অঙ্গীকার দীর্ঘদিনের।

প্রিসিলা চ্যান ২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের সম্পদ জনকল্যাণে ব্যয়ের আলোচনা শুরু হয়েছিল আরও আগে, ২০০৫ সালে। তখন ফেসবুক বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা দেখাতে শুরু করে। প্রিসিলা বলেন, জনসেবার প্রতি তার আগ্রহ ও অঙ্গীকার দীর্ঘদিনের।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের বড় অংশ মানবকল্যাণে ব্যয়ের উদ্যোগ ‘দ্য গিভিং প্লেজ’-এর সঙ্গেও যুক্ত হয়েছেন এই দম্পতি। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের উদ্যোগে শুরু হয় এই কর্মসূচি। এর লক্ষ্য বিশ্বের ধনকুবেরদের নিজেদের সম্পদের অধিকাংশ দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ে উৎসাহিত করা।

তবে সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দিলেও তাদের তিন মেয়ে একেবারে সম্পদহীন থাকবে না। অবশিষ্ট ১ শতাংশ সম্পদের মূল্যও আনুমানিক ২০০ কোটি ডলার। ফলে বিপুল পারিবারিক সম্পদের পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে এই দম্পতির।

ব্যক্তিগত সম্পদের বড় অংশ উত্তরাধিকার হিসেবে সন্তানদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণার মতো খাতে বিনিয়োগের মাধ্যমে মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিবর্তন আনাই জাকারবার্গ ও প্রিসিলার এই উদ্যোগের মূল লক্ষ্য।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।