
সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আজ সোমবার (৯ নভেম্বর) রাতে তিনটি টেলিভিশন টকশোতে অংশ নেবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
লেবার পার্টির মিডিয়া সেল জানায়, আজ রাতে তিনটি পৃথক টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত ও দলের অবস্থান তুলে ধরবেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৮টায় এটিএন বাংলায়, রাত ৯টা ৩০ মিনিটে বাংলা টিভিতে এবং রাত ১১টায় এসএ টিভির টকশোতে অংশ নেবেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এ উপলক্ষে আগ্রহী দর্শকদের সময় ও সুযোগ অনুযায়ী টকশোগুলো দেখার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির মিডিয়া সেল।