
রাজধানী ঢাকায় আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইয়েল পাঠচক্র’। এতে স্বরচিত কবিতা পাঠ, গান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইয়েল সোসাইটির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা স্থান পাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সাহিত্য, কবিতা, গান ও সংস্কৃতিতে আগ্রহী যেকোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।