Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নজরুল বর্ষ উপলক্ষে ‘বিশ্ব মানবতার কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক বিশেষ আলোচনা সভা

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্যবাদী চেতনা ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজনের উদ্যোগ নিয়েছে লালকুঠি সাহিত্য পরিষদ।

‘বিশ্ব মানবতার কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এ বিশেষ আলোচনা সভায় কবির জীবন, সাহিত্যকর্ম, সাম্য ও মানবমুক্তির দর্শন এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে।

কাজী নজরুল ইসলাম ছিলেন শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে সাম্য, মানবতা, স্বাধীনতা ও সম্প্রীতির যে বার্তা উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আয়োজকদের প্রত্যাশা, এ আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবির জীবন ও দর্শন নিয়ে নতুন করে চর্চার ক্ষেত্র তৈরি হবে এবং তরুণ প্রজন্ম নজরুলের মানবতাবাদী আদর্শে অনুপ্রাণিত হবে।

বাণী: “গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।