Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে কৃষি আধুনিকায়নে কৃষিযন্ত্র বিতরণ

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৬, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে এবং ফসল প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়াতে প্রায় ৭ কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণ শুরু করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০টি উপজেলার কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে এসব যন্ত্র পৌঁছে দেওয়া হবে।

পাহাড়ের দুর্গম অঞ্চলের কৃষকদের কায়িক শ্রম কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিকায়নের পথে হাঁটছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কেনা এসব কৃষিযন্ত্র এখন পৌঁছে যাবে জেলার ১০ উপজেলার প্রান্তিক কৃষকদের হাতে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় নিজ নিজ এলাকার কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা ভিত্তিক জেলা পরিষদ সদস্যদের হাতে যন্ত্র হস্তান্তর করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার যন্ত্র, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার ও সিলার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক এসব যন্ত্রের ব্যবহার শুরু হলে পাহাড়ে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৌসুমি ফসলের অপচয়ও বহুলাংশে কমে আসবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।