Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল জার্মানি

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৭, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ম্যাচের আগে এটিকে ‘ফাইনাল’ বলেছিলেন ইয়ুর্গেন ক্লপ। শেষ আটে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জার্মানির। তবে জয়টা যে এতটা দাপুটে হবে, সেটি হয়তো ক্লপ নিজেও ভাবেননি। বার্লিনে জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডসকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে তার দল। পাঁচ গোলের অবিশ্বাস্য জয়ের পর জার্মান কোচেরও বিস্ময়, ‘এমন কিছুর প্রত্যাশা করার সাহসও আমার হতো না!’

সোমবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস। একটি গোলের পাশাপাশি আরও দুটি করিয়েছেন ব্রায়ান গ্রুদা। বাকি দুই গোল ডেরি শেরহান্ট ও নিকো শ্লটারবেকের।

এই জয়ে গ্রুপের শীর্ষে থেকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। ১৯৫৯ সালে নেদারল্যান্ডসকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। এরপর ৬৭ বছরে ডাচদের বিপক্ষে এত বড় জয় আর পায়নি জার্মানরা। অন্যদিকে গত আগস্টে নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়া জাভির জন্য এটিই প্রথম হার।

জার্মানির কোচ হিসেবে ক্লপের ষষ্ঠ ম্যাচ ছিল এটি। আর এই ছয় ম্যাচের মধ্যে সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্সও এদিনই দেখিয়েছে তার দল। ম্যাচ শেষে জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ক্লপ বলেন, ‘ম্যাচটা অসাধারণ ছিল। আমরা অবিশ্বাস্য সব গোল করেছি। পুরো ব্যাপারটাই ছিল পাগলাটে। দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ, অসাধারণ অভিজ্ঞতা। এমন কিছুর প্রত্যাশা করার সাহসও আমার হতো না।’

অথচ ম্যাচের শুরুটা দেখে এমন ফলের আভাস পাওয়ার উপায় ছিল না। দুই দলই শুরুতে কিছুটা সতর্ক ছিল। ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালের দুই প্রতিপক্ষের লড়াইয়ে প্রথম ভালো সুযোগটিও পেয়েছিল নেদারল্যান্ডস। ইউরিয়েন টিম্বারের বাড়ানো বলে গোলের সামনে ফাঁকায় ছিলেন ক্রিসেনসিও সামারভিল। কিন্তু শট নেওয়ার আগেই ভারসাম্য হারিয়ে ফেলেন ডাচ উইঙ্গার।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে জার্মানি। ৩২ মিনিটে ফিলিপ ট্রেউয়ের ক্রসে শেরহান্টের শট ফিরে আসে পোস্টে লেগে। তবে ৪১ মিনিটে আর ভুল করেননি বার্লিনে জন্ম নেওয়া এই তরুণ। দারুণ এক বাঁকানো শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।

নিজের শহরে জাতীয় দলের হয়ে প্রথম গোলের আনন্দটা ম্যাচ শেষে লুকাতে পারেননি শেরহান্ট। বলেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারত বলে মনে হয় না। নিজের শহরে প্রথম গোলটা করেছি। এর চেয়ে ভালো কিছুর স্বপ্নও দেখতে পারতাম না। অবিশ্বাস্য!’

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা জার্মানি বিরতির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে। বিশেষ করে ফ্লোরিয়ান ভির্টৎস ও ব্রায়ান গ্রুদার সামনে অসহায় হয়ে পড়ে নেদারল্যান্ডসের রক্ষণভাগ। চোটের কারণে অধিনায়ক ভার্জিল ফন ডাইক না থাকায় ডাচদের দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে।

৬০ মিনিটে অসাধারণ একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ভির্টৎস। বাঁ দিক থেকে বল নিয়ে ডান দিকে সরে এসে আবার মাঝ বরাবর ঢুকে দুর্দান্ত শটে গোল করেন লিভারপুলের এই তারকা। পাঁচ মিনিট পর গ্রুদার ফ্রি-কিক থেকে হেডে তৃতীয় গোল করেন শ্লটারবেক।

১১ মিনিট পর আবারও ভির্টৎস। এবারও গোলের কারিগর গ্রুদা। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে ভির্টৎসকে বল বাড়ান আরবি লাইপজিগের এই উইঙ্গার। তার শট ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়।

৭৮ মিনিটে গোল উৎসবের শেষটা করেন গ্রুদা নিজেই। শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে কাছ থেকে বল জালে ঠেলে দেন তিনি। জাতীয় দলের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই একটি গোল ও দুটি অ্যাসিস্টের কীর্তি গড়লেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষে গ্রুদা ও শেরহান্টের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্লপ। দুজনকেই জাতীয় দলে অভিষেক করিয়েছেন তিনি, ‘ছেলে দুটো কী দারুণই না খেলতে পারে! তবে ওরা যে পরিমাণ পরিশ্রম করে, সেটাও অবিশ্বাস্য। এটাই একটা দলকে আলাদা করে দেয়। অবশ্য আমাদের আরও অনেকেই দারুণ ফুটবল খেলতে পারে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।