
বান্দরবানের আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত ইউএনও সৈয়দ সাফকাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মিঃ মংক্যনু মার্মা, উপজেলা বিএনপি নেতা আনসার আহমদ, মনজুরুল আলম মাস্টার, নুরুল ইসলাম মনো ও নুরুল আমিন।
এ ছাড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুরত আলম, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ উদ্দিন, বিএনপি নেতা চাখনাউ ম্রো, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল বশর, যুবদল নেতা মো. মোস্তফা কামাল এবং ছাত্রদল নেতা টিপু উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা হয়। উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তাঁরা।
এলাকা: লামা-আলীকদম, বান্দরবান