
ইতিহাসের প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে আছে নানা ঘটনা, অর্জন ও স্মৃতি। কোনো দিনে প্রতিষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, কোথাও ঘটেছে যুদ্ধ বা রাজনৈতিক পরিবর্তন। আবার এই দিনেই পৃথিবীতে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, কেউ কেউ বিদায়ও নিয়েছেন পৃথিবী থেকে।
১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব শৌচালয় দিবস। এ দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারশ বিশ্ববিদ্যালয়, গেটিসবার্গে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আব্রাহাম লিংকন এবং চীন প্রথমবারের মতো শেনঝু মহাকাশযান পাঠিয়েছিল মহাকাশে।
১৭১১: মিখাইল লোমোনোসভ — রুশ বিজ্ঞানী।
১৮০৫: ফের্দিনান দ্য ল্যেসেপস — সুয়েজ খালের নকশাকার।
১৮২৮: লক্ষ্মীবাই — ঝাঁসির রানি ও ১৮৫৭ সালের বিদ্রোহের অন্যতম নায়িকা।
১৮৩১: জেমস গারফিল্ড — যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট।
১৮৩৮: কেশবচন্দ্র সেন — ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক।
১৮৭৭: করুণানিধান বন্দ্যোপাধ্যায় — বাঙালি কবি।
১৮৮৭: জেমস ব্যাচেলার সামনার — নোবেলজয়ী রসায়নবিদ।
১৯১২: জর্জ এমিল পালাডে — নোবেলজয়ী জীববিজ্ঞানী।
১৯১৪: একনাথ রানাডে — ভারতীয় সমাজ সংস্কারক।
১৯১৭: ইন্দিরা গান্ধী — ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী।
১৯২৫: সলিল চৌধুরী — প্রখ্যাত সুরকার ও গীতিকার।
১৯৩৬: ইউয়ান ত্সে লি — নোবেলজয়ী রসায়নবিদ।
১৯৫১: জিনাত আমান — ভারতীয় অভিনেত্রী।
১৯৫৩: সুবীর নন্দী — বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী।
১৯৫৪: আবদুল ফাত্তাহ আল-সিসি — মিশরের প্রেসিডেন্ট।
১৯৬১: মেগ রায়ান — মার্কিন অভিনেত্রী।
১৯৬২: জোডি ফস্টার — মার্কিন অভিনেত্রী ও পরিচালক।
১৯৭৫: সুস্মিতা সেন — ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪ সালের মিস ইউনিভার্স।
১৮২৮: ফ্রান্ৎস শুবের্ট — বিখ্যাত অস্ট্রীয় সুরকার।
১৮৩১: তিতুমীর — ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী।
১৯৮৮: হামিদুর রহমান — কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার।
২০০৪: জন রবার্ট ভেন — নোবেলজয়ী ফার্মাকোলজিস্ট।
২০০৭: সঞ্জীব চৌধুরী — সাংবাদিক ও সংগীতশিল্পী।
২০১৩: ফ্রেডরিক স্যাঙ্গার — দুইবার নোবেল পুরস্কারজয়ী প্রাণরসায়নবিদ।
১. আন্তর্জাতিক পুরুষ দিবস: প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। পুরুষদের ইতিবাচক অবদান, সুস্থতা এবং সমাজে তাঁদের ভূমিকা নিয়ে সচেতনতা তৈরিই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
২. বিশ্ব শৌচালয় দিবস: নিরাপদ স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং সবার জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়।