
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স সংকট নিরসনে টাচ বাংলাদেশ নিউজ পোর্টাল ও যেসব গণমাধ্যমকর্মী ধারাবাহিকভাবে লেখালেখি ও সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশেষভাবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের গঠনমূলক লেখনীর ফলে অবশেষে লামাবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী।
আমি লামাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
জনস্বার্থে গণমাধ্যমের কলম হোক মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার হাতিয়ার।
শুভেচ্ছান্তে
মোহাম্মদ করিম এলএলবি
সভাপতি
লামা প্রেস ক্লাব