নিউজ প্রোভাইডার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
রোববার (২৮ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার।
এর আগে, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৬০৮ কোটি ২২ লাখ ২৫ হাজার ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার।
সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রবণতার কারণে দেশের রিজার্ভ পরিস্থিতিতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।