
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য আটক
জেমস আব্দুর রহিম রানা
য
শোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
📌 ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল ও ৯টি চাদর।
📌 ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ৩ কেজি কিসমিস ও ২৪০টি চকলেট।
📌 ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সনপাপড়ি ও ৯৬০ প্যাকেট পানমসলা।
📌 ১ হাজার ৩৬৯টি প্রসাধনসামগ্রী; জব্দ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। আটক পণ্যের মধ্যে পোশাক, খাদ্যসামগ্রী, পানমসলা ও প্রসাধনসামগ্রী রয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টাচ প্রোভাইডার