
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চার ক্যাটাগরির পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু ৩ ডিসেম্বর, শেষ সময় ৪ জানুয়ারি ২০২৭।
বাং
লাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) চার ক্যাটাগরির পদে মোট ৮৭৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (প্রশাসন), ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হিসাব করণিক ও অফিস সহায়ক পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
📌 প্রতিষ্ঠান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)
📌 পদ ক্যাটাগরি: ৪টি
📌 মোট পদ: ৮৭৯টি
📌 আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা
📌 আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা
📌 আবেদনের মাধ্যম: অনলাইন
📌 আবেদন পোর্টাল: jobs.bwdb.gov.bd
পদসংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ৪৬৮টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নির্মাণকাজে অন্তত এক বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ৯৭টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ২৮৪টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০–৪৮,০০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদ অনুযায়ী পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে—
🔹 সহকারী পরিচালক (প্রশাসন): ২০০ টাকা
🔹 ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট: ১০০ টাকা
🔹 হিসাব করণিক: ১০০ টাকা
🔹 অফিস সহায়ক: ৫০ টাকা
নির্ধারিত পরীক্ষার ফি অনলাইনে পরিশোধ করতে হবে। ফি অফেরতযোগ্য।
আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল jobs.bwdb.gov.bd-এ প্রবেশ করে নিবন্ধন করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করে নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। আবেদন ও ফি জমার বিস্তারিত নির্দেশনা পোর্টালে পাওয়া যাবে।
আবেদনপত্রের হার্ডকপি সরাসরি বা ডাকযোগে গ্রহণ করা হবে না। আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় অফিস চলাকালীন সময়ে ০২-২২২২৩০৩০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগে প্রকাশিত নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনটি সংশ্লিষ্ট ইউজার আইডিতে গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত হতে বলা হয়েছে।
আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, বয়স, কোটা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি