
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তৃতীয় দিনে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিতোষ কুমার বৈদ্য | শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর তৃতীয় দিনে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) উপজেলার গুমানতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
🔹 শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা।
🔹 মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন কুইজ প্রতিযোগিতা।
🔹 শিক্ষার্থীদের প্রত্যেককে ২০০ মিলিলিটারের এক প্যাকেট ইউএইচটি দুধ ও একটি সিদ্ধ ডিম বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নিয়মিত ডিম, দুধ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিকর কোল্ড ড্রিংকস ও ফাস্টফুড পরিহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক ডা. গাউসুল আজম রিজভী, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল আরেফিন লাবিব, মো. মহিদুজ্জামান ও মনিষ বিশ্বাস।
এ ছাড়া গুমানতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ নূরানী ও ইবতেদায়ি বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিংয়ের আওতায় ইউএইচটি দুধ ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
টাচ প্রোভাইডার