
বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল (জাতীয় বেতনস্কেল ২০২৬) প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়, যা চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রারম্ভিক মূল বেতন গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ঠিক ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক বৃদ্ধি ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সরকার আশা করছে, এই বেতন কাঠামো সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গঠনে ভূমিকা রাখবে। অর্থ বিভাগ খুব দ্রুতই বেতন নির্ধারণ পদ্ধতি, বিভিন্ন ভাতা ও পেনশন সংক্রান্ত বিস্তারিত প্রজ্ঞাপন জারি করবে।
| গ্রেড | পূর্বের মূল বেতন (টাকা) | নতুন মূল বেতন (টাকা) | প্রারম্ভিক বৃদ্ধি |
|---|---|---|---|
| ১ম গ্রেড | ৭৮,০০০ (নির্ধারিত) | ১,৫৬,০০০ (নির্ধারিত) | ১০০% |
| ২য় গ্রেড | ৬৬,০০০ - ৭৬,৪৯০ | ১,৩২,০০০ - ১,৫৩,০০০ | ১০০% |
| ৩য় গ্রেড | ৫৬,৫০০ - ৯৮,৮০০ | ১,১৩,০০০ - ১,৪৮,৮০০ | ১০০% |
| ৪র্থ গ্রেড | ৫০,০০০ - ৯১,২০০ | ১,০০,০০০ - ১,৪২,৪০ | ১০০% |
| ৫ম গ্রেড | ৪৩,০০০ - ৬৯,৮৫০ | ৮৬,০০০ - ১,৩৯,৭০০ | ১০০% |
| ১০ম গ্রেড | ১৬,০০০ - ৩৮,৬৪০ | ৩২,০০০ - ৭৭,৩০০ | ১০০% |
| ১২তম গ্রেড | ১১,৩০০ - ২৭,০০০ | ২৪,০০০ - ৫৮,৭০০ | ১১৫% |
| ১৫তম গ্রেড | ৯,৭০০ - ২৩,৪৯০ | ২২,৮০০ - ৫৫,২০০ | ১৩৫% |
| ২০তম গ্রেড | ৮,২৫০ - ২০,০১০ | ২০,০০০ - ৪৮,৮০০ | ১৪২% |