
ময়মনসিংহে মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা বিষয়ে কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এবং মাসিক আইন ও বিচার পত্রিকার পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা। এতে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। মুখ্য আলোচক হিসেবে থাকবেন আইন ও বিচার-এর সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি এম এইচ মজনু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহের উপাধ্যক্ষ ও সাবেক অধ্যক্ষ মোঃ সাকির হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌসআরা মাহমুদা হেলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ড. ইঞ্জি. রফিকুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম।
এ ছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় সমন্বয়ক প্রশাসন বাবুল সরকার, শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তা ফেরদৌস, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, দৈনিক সারা বাংলার নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল সরকার এবং সংগঠনের বিশেষ প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইবনুল সাঈদ রানা ও সাধারণ সম্পাদক কাজী আলম।
আয়োজকরা জানান, কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং সমাজের অবহেলিত মানুষের অধিকার আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
এ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।