Touch Bangladesh
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

টানা তিন হারে কোচ ছাঁটাই, তলানিতে গ্লাডবাখ

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

Loading

১২ গোল হজম করে বুন্দেসলিগায় পোলানস্কির বিদায়

বুন্দেসলিগায় মৌসুমের শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বরুসিয়া মনচেনগ্লাডবাখ। টানা তিন ম্যাচে হারের পর প্রধান কোচ ইউগেন পোলানস্কিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার এসসি ফ্রাইবুর্গের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরই আসে কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

মৌসুমের প্রথম তিন ম্যাচে একটিতেও জয় তো দূরের কথা, পয়েন্টও অর্জন করতে পারেনি গ্লাডবাখ। তিন ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে মাত্র ৩ গোল দিলেও হজম করেছে ১২টি। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা।

শুরুটা হয়েছিল লাইপজিগের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে। এরপর বুন্দেসলিগায় সদ্য উন্নীত এলভার্সবার্গের কাছে ৪-৩ গোলে হারে গ্লাডবাখ। সর্বশেষ ফ্রাইবুর্গের বিপক্ষে ৫-০ গোলের লজ্জাজনক পরাজয় পোলানস্কির বিদায়ের পথ আরও ত্বরান্বিত করে।

পোলানস্কির সঙ্গে সহকারী কোচ টোবিয়াস ট্রুলসেনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাবটি। নতুন স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত সহকারী কোচ ইয়ান-মরিটজ লিশটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী শনিবার মাইনৎস ০৫-এর বিপক্ষে ম্যাচে গ্লাডবাখের ডাগআউটে থাকবেন লিশটে। চলতি বুন্দেসলিগা মৌসুমে পোলানস্কিই প্রথম কোচ, যিনি চাকরি হারালেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।