প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১২৯ জনের সন্ধান

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে যাওয়ার তৃতীয় দিনেও ১২৯ জনের খোঁজে বাধা দিচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া
জাকার্তা – তিন দিন আগে জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ১২৯ জনের সন্ধানে তৃতীয় দিনেও ইন্দোনেশিয়ার উদ্ধারকারীদের কাজে বাধা সৃষ্টি করছে দুর্যোগপূর্ণ সমুদ্র পরিস্থিতি। কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে, বর্তমানে কেবল আকাশ ও সমুদ্রপৃষ্ঠে সীমাবদ্ধ উদ্ধারকারীরা ডুবে যাওয়া জাহাজে সম্ভাব্য জীবিতদের খুঁজতে পানির নিচে অভিযানও শুরু করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজে ২৪৩ জন যাত্রী ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বাঞ্জারমাসিনে যাচ্ছিল।
"আবহাওয়া গতকালের মতোই আছে, আজ সকাল পর্যন্ত অনুকূল নয়। ঢেউ এখনো উঁচু, ১.৭৫ থেকে ২.৫ মিটারের মধ্যে।" — আই পুতু সুদায়ানা, বাঞ্জারমাসিন উদ্ধার সংস্থার প্রধান
বাঞ্জারমাসিন উদ্ধার সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তৃতীয় দিনে উদ্ধারকাজে ১ হাজার ১০০ জন কোস্ট গার্ড ও নৌসেনা সদস্য, ১০টি বিমান ও হেলিকপ্টার এবং ১৭টি জাহাজ মোতায়েন করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজদের জন্য পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি উদ্ধারকারীরা বলে সেদিন রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি।
© TouchBangladesh — সর্বস্বত্ব সংরক্ষিত
Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ একটি অনলাইন নিউজ পোর্টাল। রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রীয়বাদীদের দ্বারা পরিচালিত। © স্বত্ব Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ । সিইও, প্রতিষ্ঠাতা: স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল : ঠিকানা: Clinton Hawlader Pavel 3086 woods way San Jose, CA-95148 ফোন: +1 (408) 512-9289