প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
ঈদুল আজহা
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদুল আজহা এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব আজ ঘরে ঘরে,
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন করে
পশু কুরবানি করো আল্লাহর তরে।
মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।
এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক)
Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ একটি অনলাইন নিউজ পোর্টাল। রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রীয়বাদীদের দ্বারা পরিচালিত। © স্বত্ব Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ । সিইও, প্রতিষ্ঠাতা: স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল : ঠিকানা: Clinton Hawlader Pavel 3086 woods way San Jose, CA-95148 ফোন: +1 (408) 512-9289