এআই বিতর্কে অনেকে বলতে চান, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু আইটি সেক্টর দখল করবে — কিন্তু যেখানে "ফিজিক্যাল" কাজ প্রয়োজন হয়, সেগুলো কখনোই দখল করতে পারবে না। কিন্তু মানুষের ধারণা নেই যে "ইন্টেলিজেন্স"-এর পাশাপাশি "রোবটিক্স"-এও পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে।
ম্যানুয়াল লেবারের কাজও খুব শীঘ্রই রোবট দখল করতে চলেছে। ইতিমধ্যে চীনে বেশ কিছু ইন্ডাস্ট্রিতে রোবটের মাধ্যমে কাজ করানো শুরু হয়েছে।
"রোবটের ছুটি লাগবে না, ঘুম লাগবে না, সে মানুষের মতো ক্লান্ত হবে না, মাসিক বেতন লাগবে না। শুধু কিনে ব্যবহার করা আর মাঝেমধ্যে মেইনটেন্যান্স করা — অর্থাৎ সর্বোচ্চ উৎপাদনশীলতা।"
চীনের লিউচৌ শহরে ইউবিটেক (UBTECH) চালু করেছে একটি নতুন ফ্যাক্টরি, যেখানে বছরে ১০,০০০-এর বেশি হিউম্যানয়েড রোবট তৈরি করা যাবে। রোবটকে তৈরি করছে রোবটই। রোবটরা নিজেরাই প্যালেট থেকে জিনিস নামানো, মালামাল সরানোর মতো ফিজিক্যাল কাজ করছে। যদিও তাদের কাজ মনিটরিং করছে মানুষ।
হিউম্যানয়েড রোবট এখন আর শুধু "ডেমো" বা "এক্সিবিশন"-এর জিনিস নয় — এগুলোকে বড় পরিসরে মাস প্রোডাকশনে কাজে লাগানো শুরু হয়েছে।
রোবট এখনো ব্যয়বহুল, মাত্র শুরু হচ্ছে। কিন্তু সামনে এমন পর্যায়ে আসবে যেখানে মানুষ দিয়ে কাজ করানোর চেয়ে রোবট দিয়ে কাজ করালেই বেশি "এফিশিয়েন্ট" হবে। একবার প্রোগ্রাম করে দিলে রোবট হুবহু "রিপিটেড" কাজগুলো করতে পারে, যেখানে মানুষের মাধ্যমে সূক্ষ্ম নির্ভুলতা আনা সম্ভব হবে না।
অদূর ভবিষ্যতে ১০০ জন মানুষ রাখার চেয়ে ১০০টি রোবট আর তাদের দেখাশোনার জন্য এক-দুইজন মানুষ রাখলে ইন্ডাস্ট্রিগুলো বেশি প্রফিট করতে পারবে।
এখন যেমন নিয়মিত কাজে সবাই এআই ব্যবহার করছে — না করলে পিছিয়ে পড়তে হবে, তাই করতে হচ্ছে — তেমনই এক সময় রোবট ব্যবহার না করা ইন্ডাস্ট্রিগুলো পিছিয়ে পড়বে, ফলে বাধ্য হয়েই তারা রোবটের দিকে ঝুঁকবে।
"আগামী ১০-১৫ বছরের মধ্যে মানুষ যা করে, প্রায় সব ধরনের কাজ রোবট করতে পারবে।" — ইলন মাস্ক
ইলন মাস্ক বলেছেন, আগামী ১০-১৫ বছরের মধ্যে মানুষের করা "প্রায় সব ধরনের কাজ" করতে পারবে রোবট। সেই লক্ষ্যেই প্রতিযোগিতা করছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো।
তখন মানুষের আর কাজ করতে হবে না। মানুষ ইউনিভার্সাল বেসিক ইনকাম পাবে কাজ করা ছাড়াই। সেই সময়ের পর পৃথিবীর ইকোনমি চালু রাখতে বেশিরভাগ মানুষের অস্তিত্ব "অপ্রয়োজনীয়" হয়ে যাবে।
তখন এই "অপ্রয়োজনীয়" মানুষদের ভাগ্যে কী ঘটবে, সেটা আল্লাহই ভালো জানেন।
⚠️ N:B / দৃষ্টি আকর্ষণ
এটি একটি বিশ্লেষণমূলক মতামতভিত্তিক লেখা — এখানে উল্লেখিত পূর্বাভাস, তথ্য ও ভবিষ্যদ্বাণী লেখকের নিজস্ব বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। এখানে উপস্থাপিত তথ্য, মন্তব্য বা দাবির জন্য TouchBangladesh কোনোভাবেই দায়ী নয়। পাঠকদের অনুরোধ — বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তথ্যের জন্য মূল সূত্র অনুসরণ করুন।