
আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ● ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ রবিউস সানি ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি:
১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।
১৮৫৭ – দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী ২ হাজার ৬৮৮ ইহুদিকে হত্যা করে।
১৯৬৪ – ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায়।
১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
১৯৭২ – দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত ভয়াবহ বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়।
১৯৮০ – ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে ইরাকের সাবেক বাথ সরকার।
১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
১৯৮৪ – জাতিসংঘে যোগদান করে ব্রুনাই।
১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
২০১৩ – নাইরোবির ওয়েসগেট শপিংমলে হামলা করে আল-শাবাব গোষ্ঠী। এতে ৬২ সাধারণ মানুষ নিহত হন।
১৯৭০ – সোভিয়েত কেট লুনা-১৭-এর চন্দ্রে অবতরণ।
২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
০০৬০ – প্রথম কনিষ্ক; কুশান বংশের তৃতীয় সম্রাট।
১৮৪০ – পঞ্চম মুরাদ; ৩৩তম উসমানীয় সুলতান।
১৮৪২ – দ্বিতীয় আব্দুল হামিদ; উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।
১৮৫৩ – হেইকে কামারলিং ওনেস; নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৫৯ – ফ্রান্সেস ম্যাঁসিয়া; কাতালোনিয়ার ১২২তম রাষ্ট্রপতি।
১৮৬৬ – চার্লস নিকোল; ফরাসি ব্যাকটেরিয়াবিদ এবং মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
১৮৬৬ – হারবার্ট জর্জ ওয়েলস; ইংরেজ ঔপন্যাসিক।
১৮৭৫ – কুসুমকুমারী দাশ; খ্যাতনামা বাঙালি মহিলা কবি।
১৮৮৪ – নরেন্দ্রনাথ দত্ত; বাঙালি চিকিৎসক ও শিল্পপতি।
১৮৯১ – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়; বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক।
১৮৯৮ – তুষারকান্তি ঘোষ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।
১৯০১ – লিয়ারি কনস্ট্যান্টাইন; ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯০৯ – কোয়ামে এনক্রুমাহ; ঘানার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন।
১৯২৬ – ডোনাল্ড আর্থার গ্লেজার; একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্নায়ু-জীববিজ্ঞানী।
১৯২৬ – নূরজাহান; পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী।
১৯৩১ – ল্যারি হাগমেন; মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
১৯৩৪ – লিওনার্ড কোহেন; কানাডীয় গায়ক, গান লেখক, কবি এবং ঔপন্যাসিক।
১৯৪৭ – স্টিফেন কিং; মার্কিন লেখক।
১৯৫০ – বিল মারি; মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও লেখক।
১৯৫৪ – শিনজো আবে; জাপানি সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৭ – কেভিন রাড; অস্ট্রেলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৬৭ – সুমন পোখরেল; নেপালের কবি, অনুবাদক, নাট্যকার, গীতিকার এবং শিল্পী।
১৯৭৯ – ক্রিস গেইল; জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
১৯৮০ – কারিনা কাপুর; বলিউড অভিনেত্রী।
১৯৮৭ – রায়ান গুজম্যান; মার্কিন অভিনেতা।
১৯৮৭ – মিহাল পাজদান; পোলিশ পেশাদার ফুটবলার।
১৯৮৮ – বিলাওয়াল ভুট্টো জারদারি; পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও রাজনীতিবিদ।
১৯৯২ – শ্বেতা ভট্টাচার্য; বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৯৯ – আলেকসান্দার ইসাক; সুইডিশ ফুটবল খেলোয়াড়।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
খ্রিষ্টপূর্ব ১৯ – পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো; প্রাচীন রোমান কবি।
১৮৩২ – ওয়াল্টার স্কট; স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।
১৮৬০ – আর্টুর শোপনহাউয়ার; জার্মান দার্শনিক ছিলেন।
১৯৩৩ – এ্যানি বেসান্ট; ইংরেজ লেখিকা ও ভারতহিতৈষী।
১৯৪৪ – গোপাল সেন; বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৪৭ – হ্যারি কেরি; মার্কিন অভিনেতা।
১৯৭৪ – ওয়াল্টার ব্রেনান; মার্কিন অভিনেতা।
১৯৯৮ – ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার; মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ক্রীড়াবিদ।
২০২০ – আর্থার অ্যাশকিন; আমেরিকান বিজ্ঞানী ও নোবেল বিজয়ী।
২০২২ – রাজু শ্রীবাস্তব; ভারতীয় কৌতুক অভিনেতা, অভিনেতা এবং রাজনীতিবিদ।