প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ণ
ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

অপরাধ ও বিচার
ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. জাভেদ আহম্মেদ (৫১)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
"জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।"
ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
⚠️ N:B / দৃষ্টি আকর্ষণ
এই সংবাদটি কালবেলা-এ প্রকাশিত তথ্যের ভিত্তিতে জনস্বার্থে ও জনসচেতনতার উদ্দেশ্যে পুনঃপ্রকাশ করা হয়েছে। সংবাদের মূল সূত্র কালবেলা অনলাইন। ঘটনাটি তদন্তাধীন এবং মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি। এখানে উপস্থাপিত তথ্য, মন্তব্য বা দাবির জন্য TouchBangladesh কোনোভাবেই দায়ী নয়। পাঠকদের অনুরোধ — পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তথ্যের জন্য মূল সূত্র অনুসরণ করুন। কোনো আইনি অভিযোগ বা আপত্তি থাকলে তা সরাসরি মূল প্রকাশকের কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো।
© TouchBangladesh — সর্বস্বত্ব সংরক্ষিত
Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ একটি অনলাইন নিউজ পোর্টাল। রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রীয়বাদীদের দ্বারা পরিচালিত। © স্বত্ব Touch Bangladesh - টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশ । সিইও, প্রতিষ্ঠাতা: স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল : ঠিকানা: Clinton Hawlader Pavel 3086 woods way San Jose, CA-95148 ফোন: +1 (408) 512-9289