
রেমিট্যান্স যোদ্ধাদের সাবেক ও চলমান পেনশন-সংক্রান্ত বিষয় নিয়ে বড় পরিসরে ভার্চুয়ালি মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।
রেমিট্যান্স যোদ্ধাদের পেনশন-সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিদ্যমান সমস্যা, অভিজ্ঞতা, মতামত ও সম্ভাব্য করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে। এ আয়োজনে দেশ-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্টদের যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. নাসিমুল গনি, পিএইচডি, এমডব্লিউএস, এমডিএস, এএফডব্লিউসি, পিএসসি। সভায় সভাপতিত্ব করবেন লন্ডনপ্রবাসী অ্যাডভোকেট এ এন এম ঈসা।
উদ্বোধনী বক্তব্য দেবেন আলহাজ্ব ডক্টর শরিফ সাকি, বাংলাদেশ। সভা পরিচালনা করবেন এম এ রউফ, প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সংগঠক এবং সদস্য সচিব, From International Terms।
আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, হংকং, সিঙ্গাপুর, সুইডেন, স্পেন, চীন, পোল্যান্ড, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিরা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন মুস্তাদিক মিয়া মানিক, ক্লিনটন হাওলাদার পাভেল, ড. মনিরুজ্জামান ভূঁইয়া, মেজর ইমরান মিয়া, আঃ নূর, মির্জা সুমন, মূজিবুর রহমান, জালাল উদ্দীন, হাকিকূল ইসলাম খোকন, হাজী আনোয়ার হোসেন, শাহিন তালুকদার, হেলাল উদ্দীন, আরব আলী, সৈয়দ খালিদ মিয়া অলিদ, কবির আহমেদ মাসূমসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার মূল আলোচনায় থাকবে রেমিট্যান্স যোদ্ধাদের সাবেক ও চলমান পেনশন-সংক্রান্ত বিষয়। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত ও প্রস্তাব শোনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান রাখা প্রবাসী ও সংশ্লিষ্টদের পেনশন-সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত এ ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
🕙 সময়: শুক্রবার, রাত ১০টা (বাংলাদেশ সময়)
💻 মাধ্যম: ভার্চুয়াল সভা
আলোচ্য: রেমিট্যান্স যোদ্ধাদের সাবেক ও চলমান পেনশন