
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত শারীরিক সক্ষমতাকে গুরুত্ব দিয়ে তাঁর এই সিদ্ধান্ত জনমনে আলোচনার সৃষ্টি করেছে।
আজ সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো এক চিঠিতে দীপেন দেওয়ান পদত্যাগের আবেদন করেন।
চিঠিতে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ ও প্রশাসনিক দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এরপর আবেদনটি গৃহীত হয়েছে।
রাষ্ট্রীয়বাদীদের মতে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, জবাবদিহিতা ও দায়িত্ববোধের একটি উদাহরণ স্থাপন করেছেন তিনি। শারীরিকভাবে দায়িত্ব পালনে সীমাবদ্ধতা অনুভব করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দায়িত্বের প্রতি এমন দায়বদ্ধতা রাষ্ট্রের প্রতিটি মানুষের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বকে প্রাধান্য দেওয়ার এই মানসিকতা প্রশংসার দাবিদার।
দীপেন দেওয়ানের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হলো।
স্যালুট আপনাকে, দীপেন দেওয়ান। দায়িত্ববোধ ও নৈতিকতার এই দৃষ্টান্ত জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই প্রত্যাশা।