
ভূমি খাতের দুর্নীতি বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কংগ্রেস। আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক ও আলোকচিত্রীদের কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ ও ছবি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি খাতের দুর্নীতি বন্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট বিষয়ে দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন।