
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)
প্রতিষ্ঠান: ব্র্যাক
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস—রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর; প্রয়োজনে বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপলজি বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা: অপারেশনস ম্যানেজমেন্টে ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান, টেকসই পর্যটন ও চুক্তি পর্যালোচনার ধারণা এবং এসওপি তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব:
এরিয়া ম্যানেজারের পরামর্শ অনুযায়ী মাঠপর্যায়ের ট্রিপ পরিচালনা করা।
যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় করা।
অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা।
নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনা চিহ্নিত করতে ফিল্ড ভিজিট করা।
অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং ভ্রমণ-সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা।
কর্মক্ষেত্রে সেফগার্ডিং নীতি যথাযথভাবে অনুসরণ করা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: শুধু বাংলাদেশি প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার পেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আবেদন ফি নেবে না ব্র্যাক।
আবেদনের শেষ তারিখ: ২ অক্টোবর ২০২৬।