
আজ কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ-এর শুভ জন্মদিন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
একই সঙ্গে আজ মানবাধিকারভিত্তিক সামাজিক সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হচ্ছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি গত ছয় বছরে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সোহেল আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও বিস্তৃত ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মানবতার সেবা ও মানবাধিকারের সুরক্ষায় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার ছয় বছর পূর্তিতে আমরা সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নেতৃত্বে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ভবিষ্যতেও মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সোহেল আহমেদের জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।