
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতভাগ প্রস্তুতি না থাকায় অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় সংসদীয় স্থায়ী কমিটি। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত সময় দিয়ে নির্বাচনের তফশিল ঘোষণা এবং আগামী ২০২৭ সালের শুরুর দিকেই নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তেরও সুপারিশ জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে আয়োজিত সভায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন। সভাপতি জানান, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন অনেক বেশি জটিল ও সংবেদনশীল। স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদের প্রতিটির বিপরীতে একাধিক স্থানীয় প্রার্থীর সরাসরি ব্যক্তিগত ও সামাজিক প্রভাব জড়িত থাকে। ফলে কেন্দ্রগুলোতে প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিখুঁত প্রস্তুতির জন্য সময় দেওয়াই বাস্তবসম্মত সমাধান।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য উপস্থাপন করা হলে সংসদ সদস্যরা আওয়ামী লীগ সরকারের সময়ের নীতিহীন ও অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর তীব্র সমালোচনা করেন। সভায় বলা হয়, তৎকালীন সময়ে কেবল অর্থ আত্মসাৎ ও দুর্নীতির উদ্দেশ্যে অনেক