Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় প্রবারণা পূর্ণিমায় বর্ণাঢ্য র‍্যালি ও রথযাত্রা

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২৮, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক

বান্দরবানের লামায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) লামা কেন্দ্রীয় বৌদ্ধবিহারকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে মুখর হয়ে ওঠে লামা বাজারের বিভিন্ন সড়ক।
সকালে লামা বাজার থেকে র‍্যালিটি শুরু হয়।

উক্ত র‍্যালি ও রথযাত্রায় নেতৃত্ব দেন সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী ও সাইড এইড ফাউন্ডেশন এর পরিচালক থুইনিমং মার্মা। পরে র‍্যালি ও রথ যাত্রা লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের হইতে মাস্টারপাড়া এলাকা প্রদক্ষিণ করে র‍্যালিটি লামা বাজার নদীর ঘাটে গিয়ে পৌঁছায়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ব্যানারসহ অংশ নেন। র‍্যালিতে একটি সুসজ্জিত ভ্যানগাড়িতে বুদ্ধদেবের প্রতিকৃতি ও ধর্মীয় সাজসজ্জা স্থান পায়, যা উৎসবের সৌন্দর্য ও ধর্মীয় আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা বিশেষ গুরুত্ব বহন করে। লামার এ আয়োজনেও বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে।

উৎসবকে ঘিরে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। র‍্যালির কারণে লামা বাজারের সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে ধর্মীয় এ আয়োজন স্থানীয় জনজীবনে আনন্দের আবহ ছড়িয়ে দেয়।

কর্মসূচিটি লামা থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আয়োজিত এ র‍্যালি ও রথযাত্রা লামার সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।