Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

১৪ শিক্ষক, তবু আলিমে পাস করেনি কেউ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৩১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

Loading

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি মাদ্রাসায় আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে চরম বিপর্যয়। প্রতিষ্ঠানটি থেকে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ মাদ্রাসাটিতে কর্মরত রয়েছেন ১৪ জন শিক্ষক। শুধু এবারই নয়, গত বছরও একই ধরনের ফলাফল হয়েছিল প্রতিষ্ঠানটিতে।

নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার এ ফলাফল নিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর মাদ্রাসাটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তাদের সবাই অকৃতকার্য হয়েছে। এর আগে ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

পরপর দুই বছর শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের এমন ফলাফলের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ পরিস্থিতিতে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তী সময়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, প্রতিষ্ঠানটি থেকে আগেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তখন এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বর্তমানে ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এরপরও ফলাফলের এমন বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হবে এবং ফলাফলের কারণ জানতে ব্যাখ্যা চাওয়া হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।