![]()
‘কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক সাহিত্য আড্ডা ও গানের জলসা। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে কো-অপারেটিভ বুক সোসাইটিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজনে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী এবং সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
জাতীয় কবিতা মঞ্চের এ আয়োজনের মাধ্যমে সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি কবিতার মাধ্যমে অধিকার আদায়ের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি রাজধানীর ১২৫ মতিঝিলের কো-অপারেটিভ বুক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। এতে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
