Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’(সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানটি সরসরি লাইভে সম্প্রচার

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৫, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

Loading

মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়ামনস্ক প্রজন্ম গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানটি সরসরি লাইভে সম্প্রচার করা হইয়াছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভে সম্প্রচারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নহে; ইহা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, অধ্যবসায় ও সহনশীলতার শিক্ষা দেয়। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড হইতে দূরে রাখিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায় হইতে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি হইবে বলিয়া আশা করা যায়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।