Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অভয়নগরে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৭ শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৪, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

যশোরের অভয়নগরে ১৯টি বেসরকারি বিদ্যালয়ের ১৩৭জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (এএপিএস) ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নওয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের অডিটোরিয়ামে এসব প্রদান করা হয়।

অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএপিএস’র সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, এএপিএস’র পরীক্ষা সচিব অধ্যক্ষ মাহফুজা বেগম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য মাসুদ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান। এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের (এএপিএস) সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, ১৯টি বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৫৫০জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে ১৩৭জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, এএপিএস’র পক্ষ থেকে ট্যালেন্টপুলে ২৮জন ও সাধারণে ১০২জন মোট ১৩০জন এবং আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ট্যালেন্টপুলে তিনজন ও সাধারণে চারজন মোট সাতজনকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।