Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৪, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

Loading

গোপালগঞ্জ প্রোভাইডার

ঢাকার আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, চোলাই মদসহ মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে যেসব মাদক উদ্ধার

🔴 ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট

🔴 ৬ পিস ইয়াবা কন্ট্রোলার

🔴 সাড়ে ১১ লিটার চোলাই মদ

🔴 মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা

ভাড়া বাসায় পুলিশের অভিযান

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়ায় দিপুর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে ৩০৯ পিস ইয়াবা, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, সাড়ে ১১ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. বদরুল হাসান দিপু (৪৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন এলাকার বাসিন্দা। তিনি হিরন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের বড় ভাই।

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ

পুলিশের দাবি, দিপু দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আগেও তিনটি মামলার তথ্য পেয়েছে পুলিশ

পুলিশ আরও জানায়, দিপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দিপুকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেদক: মাবিয়া খানম, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।