Touch Bangladesh
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে মোটরসাইকেল সহ চোর আটক

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৫, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

দিনাজপুর এর ফুলবাড়ী থানার এফআইআর নং- ১৫, তারিখ-১৫ নভেম্বর ২০২৬ ইং, জিআর-২২৬, তারিখ- ১৫ নভেম্বর ২০২৬, ধারা- ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলার পর ২৪ ঘন্টার মধ্যে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মোটরসাইকেল সহ চোরকে আটক করতে সক্ষম হয়েছে।

গত ইং ১১/১১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকা হইতে ১১.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাত নামা চোর/চোরেরা দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড ইস্তাব নগর দুলাল মার্কেটে হাসেম ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হইতে একটি টিভিএস এ্যাপাসি আরটিআর-১৬০ সিসি, কালার- কালো, চেসিস নম্বরঃ PS634CE46P6H01782, ইঞ্জিন নম্বর-CE4FN2900274, মটরসাইকেলটি চুরি হইয়া যায় যাহার মূল্য ২,০০,০০০(দুই লক্ষ) টাকা। মোটর সাইকেলটির মালিক মোঃ আয়নাল মিয়া(৩৬), পিতা- মৃত কলিম উদ্দিন, সাং- উচা বালুয়া, ডাকঘর- বুজরুক সন্তোষপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর থানায় একটি মোটর সাইকেল চুরি মামলা দায়ের করেন। উক্ত মোটর সাইকেল উদ্ধার, ঘটনার সহিত জড়িত মোটরসাইকেল চোরকে গ্রেফতার করার লক্ষ্যে দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(তদন্ত), এসআই এস.এম আশিকুর রহমান সংগীয় ফোর্সসহ ফুলবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭ নং উত্তরাইল ইউনিয়নের ১ নং নুনাইচ গ্রামস্থ জনৈক রুবেল মিয়ার মুরগীর ফার্মের সামনে হইতে গত ইং ১৫/১১/২০২৬ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকার সময় মোটরসাইকেল চোর মোঃ লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান(৩২), পিতাঃ মোঃ বাবুল আকতার, মাতাঃ মোছাঃ লতিফা খাতুন, সাং- নুলাইবাড়ী, ( শেখপুরা), থানা- দিনাজপুর কোতয়ালী, জেলা- দিনাজপুরকে আটক করিয়া তাহার হেফজত হইতে চোরাই যাওয়া উক্ত মোটর সাইকেল টি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটর সাইকেলটি থানা হেফাজতে রহিয়াছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান বিশেষ একটি অভিযান পরিচালনা করে ৪২ ঘণ্টার মধ্যে চোরকে মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হয়েছি।

ফুলবাড়ী থানার মধ্যে চুরি,মাদক, সন্ত্রাসী কার্যক্রম, সহ যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।