![]()
রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের (RNUF) ২৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলুল করিম শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাফিকুল ইসলাম।
প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সহসভাপতি হিসেবে রয়েছেন আলিমুজ্জামান মনেক ও শামসুজ্জামান কচি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ হেলাল উদ্দিন সরদার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজুল হাসান রাজু, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, অর্থ সম্পাদক আলিমুজ্জামান চৌধুরী পার্থ, দপ্তর সম্পাদক মো. মনজুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক বিশাল আহমেদ, প্রচার সম্পাদক কুবেরুল রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক মীর আব্দুল কাদের বিদ্যুৎ।
এ ছাড়া শিক্ষা সম্পাদক মো. শফিউদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার সেলিম হোসেন, ধর্ম সম্পাদক খান সালাউদ্দিন ভূঁইয়া, নারী বিষয়ক সম্পাদক কে এম সোহেলী রহমান, যুব বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কোরবান হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আইন বিষয়ক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন অধ্যক্ষ সেলিম মিয়া শাহিন, অসীম কুমার পাল, ডাক্তার তাজউদ্দিন আহমেদ ও এস এম রিফাতুল ইসলাম।
কমিটির তালিকায় উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত সদস্য ও নবগঠিত কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক, গবেষণা ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে তাদের কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেছে। সংগঠনটির প্রধান কার্যালয় রাজবাড়ী সদর এলাকার নতুন বাজারে।
রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের (RNUF) নবগঠিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির একটি সভায় যুক্ত হয়েছিল স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল। ভার্চুয়াল মিটিয়ে যুক্ত হন তিনি।

রাজবাড়ী নাগরিক উন্নয়ন ফোরামের কার্যক্রমগুলো দেখে স্পীন ডক্টর হিসেবে ক্লিন্টন হাওলাদার পাভেল যা বললেন
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক সংগঠন গড়ে তোলা প্রয়োজন। শুধু রাজধানী বা বড় শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নাগরিক উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত দায়িত্ববোধ ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে এমন সংগঠন দরকার। কারণ, রাষ্ট্রের উন্নয়ন শুধু সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সমাজের সচেতন নাগরিক, পেশাজীবী, শিক্ষাবিদ, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় সমস্যা চিহ্নিত করা, জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা এবং উন্নয়ন কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে উন্নয়নের সুফল সব অঞ্চল, শ্রেণি ও পেশার মানুষের কাছে সমানভাবে পৌঁছাবে। যেখানে কোনো অঞ্চল অবহেলিত থাকবে না, কোনো শ্রেণি উন্নয়নের বাইরে থাকবে না। বৈষম্য, ভারসাম্যহীনতা ও একমুখী উন্নয়নের পরিবর্তে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে ব্যালান্স বাংলাদেশ।’
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, নাগরিক উন্নয়ন সংগঠনগুলোকে কেবল নামসর্বস্ব সংগঠন হিসেবে রাখলে চলবে না। নিয়মিত সভা, গবেষণা, পরিকল্পনা, জনসম্পৃক্ততা এবং বাস্তবভিত্তিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকারসহ স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
