Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মাকে নির্যাতনের অভিযোগে জগন্নাথপুরে ছেলের দেড় বছরের কারাদণ্ড

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৪, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

টাচ প্রোভাইডার | সারাবাংলার চিত্র
মাদক সেবন করে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়েল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, দুই দিন আগে জুয়েলের মা তাঁর কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।