![]()
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।
মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, দুই দিন আগে জুয়েলের মা তাঁর কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড
নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
